Gamebazz ডেস্ক: অন্যান্য ব্যাটল রয়্যাল গেমের থেকে Free Fire MAX গেমের জনপ্রিয়তা অনেক বেশি। গ্রাফিক্স ও গেম প্লে অন্যান্য ব্যাটল রয়্যাল গেমের তুলনায় অনেকটা ভালো। তবে আপনি যদি এই গেম খেলতে না চান তবে আপনার জন্য রয়েছে আরও অনেক গেম। এক নজরে 500MB এর কম সাইজের সেরা কয়েকটি ব্যাটল রয়্যাল গেম দেখে নিন:
Cover Fire: Offline Shooting
যে সব গ্রাহক Free Fire ও Free Fire MAX খেলতে পছন্দ করেন তাদের এই গেম পছন্দ হবে। এই গেমের সাইজ 328MB। 23,07,155 বার এই গেম ডাউনলোড হয়েছে। Google Play তে রয়েছে 4.3 স্টার রেটিং। Android গ্রাহকরা Play Store থেকে এই গেম ডাউনলোড করতে পারবেন।
Blood Rivals – Survival Battlegrounds FPS Shooter
Free Fire এর থেকে অনেক বেশি বাস্তববাদী এই গেমের গ্রাফিক্স। এই গেম দ্রুত জিতে নেওয়া সম্ভব। সেই কারণেই শুরুতে এই গেম খেলতে মজা পান অনেকে। Blood Rivals – Survival Battlegrounds FPS Shooter এর সাইজ মাত্র 192 MB। Play Store এ রয়েছে 4.2 স্টার রেটিং। Google Play থেকে 10 লক্ষের বেশি বার এই গেম ডাউনলোড হয়েছে।
এই গেমে রয়েছে এক অনন্য ফিচার। এই ফিচারের মাধ্যমে সর্বোচ্চ তিনবার সুযোগ পাওয়া যায়। এছাড়াও রয়েছে ওয়ান শট সিস্টেম। যার মাধ্যমে নতুন খেলোয়াড়রা শত্রুকে সহজেই গুলি করে মারতে পারে।
Survival: Fire Battlegrounds
Play Store এই গেমের রেটিং 4.1 স্টার। এই গেমের সাইজ 400 MB। এক কোটি বারের বেশি এই গেম ডাউনলোড হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হল অফলাইনেও এই গেম খেলা সম্ভব।
MaskGun: FPS Shooting Gun Game
এই Android গেমের সাইজ 134 MB। Google Play থেকে 5 কোটি বার ডাউনলোড হয়েছে এই গেম। রয়েছে 4.3 স্টার রেটিং। Free Fire এর মতো এটাও থার্ড পার্টি শুটিং গেম। এই গেমে রয়েছে 40 টি ওয়েপন কাস্টমাইজেশন।
