Gamebazz ডেস্ক: ছোটা ভিম এখনও পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এবার গেম আকারে আসছে ওই টিভি অনুষ্ঠান। সৌজন্যে Reliance Jio। Jio Games-এর তরফে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি এই গেম খেলার সুযোগ আসছে।সংস্থার তরফে জানানো হয়েছে, চলতি বছরের গ্রীষ্মে Jio Games-এ Chhota Bheem গেমটি লঞ্চ করা হবে। Jio Games এবং Green Gold Animation Private Limited এর যৌথ উদ্যোগে এই গেম বাজারে আনা হবে। গেমটি খেলার জন্য Jio Game প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে।
চলতি মাসেই Chhota Bheem এর জন্মদিন। আর সেকারণে এই মাসেই গেমটি লঞ্চ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, এতদিন পর্যন্ত শুধুমাত্র TV বা অন্য কোনও ভিডিয়ো প্ল্যাটফর্মের মাধ্যমে Chhota Bheem ক্যারেক্টার দেখতে পেত শিশুরা। কিন্তু এবার তা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা হবে। কারণ এবার শিশুরা ওই গেম খেলার অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে। যে সব Android ব্যবহারকারী Jio Game ব্যবহার করেন এবং যাঁদের Jio Set-Top box রয়েছে তাঁরা এই গেম খেলতে পারবেন।
যদিও গেমের মধ্যে ঠিক কী কী বিষয়কে তুলে ধরা হচ্ছে তা জানা যায়নি। এমনকী, গেমে Chhota Bheem এর ভূমিকা ঠিক কী হবে সেটাও বলা হয়নি।গেম-এর বিষয়ে Green Gold Animation এর চিফ স্ট্র্যাটেজি অফিসার শ্রীনিবাস চিলাকাপুডি বলেন, "আমরা Jio-র সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যে গেম লঞ্চ করতে চলেছি তার জন্য় ভীষণ আনন্দিত। শিশুদের গেমটি খেলতে বেশ ভালো লাগবে। প্রতিটি মুহূর্তে নতুন অভিজ্ঞতা পাবে তারা।"
