Gamebazz ডেস্ক: কোনও আভাস নেই, আগে থেকে ঘোষণা নেই, কিচ্ছু না, স্রেফ রাতারাতি গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে তুলে নেওয়া হল BGMI গেমটিকে! সব জায়গা থেকেই যেন কেউ ম্যাজিক করে ভ্যানিশ করে দিয়েছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমটিকে। এটি হচ্ছে সেই বিশেষ গেম যা ভারতীয়দের জন্য বানানো হয়েছিল। PubG গেমের ইন্ডিয়ান ভার্সন ছিল এই গেমটি। তবে কি ব্যান করে দেওয়া হল Battlegrounds Mobile India গেমটিকেও? ভারতীয় সরকার কি PubG এর মতোই এই ভার্সনটিকেও হটিয়ে দিল? প্রশ্ন উঠছে।
বর্তমানে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে BGMI না থাকলেও Pubg new state গেমটি কিন্তু উপলব্ধ রয়েছে। তবে এই গেম সরিয়ে দেওয়ার ঘটনাকে যতটা কাকতলীয় মনে হচ্ছে তা কিন্তু আসলে নয়। খুব সম্প্রতি রাজ্য সভায় এই গেমটিকে নিয়ে একটি সমস্যার কথা তোলা হয়েছিল। শিশুদের উপর এই ধরনের গেমের কী নেতিবাচক প্রভাব পড়তে পারে সেটা নিয়ে সেখানে আলোচনা করেন আইন প্রণেতারা। একটি রিপোর্টের ভিত্তিতে এই আলোচনাটি ওঠে। PubG গেমে আচ্ছন্ন থেকেই এক সন্তান তাঁর মাকে হত্যা করেছে। গত মাসেই এমন ভয়াবহ ঘটনাটি ঘটেছে ভারতের বুকে। লখনউ শহরে ঘটেছে এমনটা। মায়ের অপরাধ ছিল, তিনি তাঁর সন্তানকে গেম খেলতে নিষেধ করেছিলেন। রাজ্যসভায় এই রিপোর্ট নিয়েই আলোচনা করা হয়।
রাজীব চন্দ্রশেখর, কেন্দ্রীয় মন্ত্রী গত 22 জুলাই জানিয়েছিলেন আইন প্রয়োগকারী সংস্থা এই গোটা ঘটনার তদন্ত করছে। তিনি জানিয়েছিলেন এই গেমটির আগের ভার্সন ইতিমধ্যেই ভারতে নিষিদ্ধ করা হয়েছে। তবে BGMI গেমের একটি রিপ্রেজেন্টেটিভ সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন তাঁরা এখন জানার চেষ্টা করছেন কেন google play store এবং apple store থেকে সরানো হয়েছে। তিনি এও জানিয়েছেন তাঁরা কোনও বিষয় জানতে পারলে জানাবেন। অন্যদিকে গুগলের তরফে জানানো হয়েছে তাঁরা অর্ডার পাওয়ার পর এই গেমটির ডেভেলপারকে জানিয়েছেন। এবং ভারতে ওকে স্টোর থেকে এই গেমটির অ্যাকসেস বন্ধ করা হয়েছে।
